প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৪০:০৪
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগেই সরাসরি চুক্তিতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এতে দলটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় দলটি এ তথ্য জানিয়েছে।
আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মুস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে বাছাই করা হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ এবং অবশেষে পরিবারের সাথে ফিরে এসেছেন।
এর আগে, ৬ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে পাকিস্তান লিগে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিল পিএসএল। পোস্টে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান, এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মোস্তাফিজ।
উল্লেখ্য, এর আগে আইপিএলে ৬ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দলে ভেড়ায়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, লাহোর পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন দল। গত মৌসুমে এই দলটির হয়ে খেলেছেন বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার। তাদের মধ্যে আছেন- সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।
প্রজন্মনিউজ২৪
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি
ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা