প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:০৭:২৩
প্রজন্মডেস্ক: বাংলাদেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখান থেকে আমাদের উন্নয়ন শুরু হবে। এই জেলাকে উত্তরবঙ্গের রাজধানীতে পরিণত করা হবে। কৃষি বিপ্লব হলে সবাই কাজ পাবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ১১ দলীয় জোটের সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী। কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না, পরিবার ও গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। এই দেশে আর কোনো জমিদারি চলবে না। ১৮ কোটি মানুষের বিজয় চাই।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে বুকে নিয়ে এগিয়ে যাবো। জুলাই আন্দোলনে মা-বোনদের গায়ে হাত দেওয়া হয়েছিল। কামানের সামনে দাঁড়িয়ে কলিজার টুকরা এক মেয়ে বলেছিল, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। স্বাধীনতাকে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন দেবো। এরাই আমাদের শক্তি জুগিয়েছিল।
অথচ মায়েদের যেখানে এতো অবদান, সেখানে একটি দল ও তাদের লেলিয়ে দেওয়া বাহিনী তাদের গায়ে হাত দিচ্ছে।
তিনটা নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখ করে তিনি বলেন, বর্ষা আসলেই এখানকার মানুষের চিন্তা বাড়ে। নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে ওদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে।
কুড়িগ্রামকে সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত।
জামায়াত আমির বলেন, এই বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।
নারীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের। যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ আমার হতে পারে না। আমরা এখানে জাত-ধর্ম দেখবো না। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এটা আমরা পালন করব।
নিজের এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তাই চালিয়ে দিয়েছে। একটা দল যা না তাই শুরু করেছে। লজ্জা! ওই দলের বড় বড় নেতারাও শুরু করেছে। এরই মধ্যে মেইন কালপ্রিট ধরা পড়েছে।
জমি দখলের উদ্দেশ্যে মাদ্রাসায় ভাংচুর-মালামাল লুটপাটের অভিযোগ
চুক্তিতে স্বাক্ষর না করলে ইরানকে উড়িয়ে দেওয়া ঘোষণা ট্রাম্পের
সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দেওয়ার অভিযোগ
আবাসন সংকট নিরসনে, প্রশাসনকে ৫ দিন সময় দিলো ডাকসু
স্কুল ছাত্রীকে ধর্ষণ, যুবককে যাবজ্জীবন
আইনজীবী আলিফ হত্যা মামলার পালাতক আসামি গ্রেপ্তার