প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫৩:০১ || পরিবর্তিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫৩:০১
প্রজন্মডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় গ্রুপ ম্যাচ খেলবে না। হাইভোল্টেজ ম্যাচ না হলে কত বড় ক্ষতি হবে, তা আইসিসির ভালো জানা। তাই তো পিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা। তবে পাকিস্তানকে তাদের অবস্থান থেকে সরে না আসার কথা বলেছেন কামরান আকমল। একই সঙ্গে আইসিসির কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার।
নিরাপত্তা ঝুঁকিতে ববাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর পাকিস্তানের সরকারও জানায় তারা তাদের দলকে ভারতের বিপক্ষে খেলাবে না। আইসিসি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও গ্রহণযোগ্য সমাধান খোঁজার পরামর্শ দিয়েছে পাকিস্তানকে।
যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আইসিসিকে তাদের সিদ্ধান্তের কথা জানায়নি। তাতে মনে হতে পারে, সিদ্ধান্ত হয়তো পাল্টাতে পারে পাকিস্তান। কিন্তু আকমল তেমন কিছু করতে বারণ করলেন।
ইউটিউব চ্যানেল ‘গেম প্ল্যান’-এ পাকিস্তানের সাবেক ক্রিকেটার বললেন, ‘পিসিবির পিছিয়ে আসা উচিত হবে না। আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারত ম্যাচ বয়কটের ব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে। আইসিসি কি ঘুমিয়ে ছিল যখন এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল? তারা কি ঘুমাচ্ছিল যখন ভারত বলেছিল তারা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না, শুধু নিরপেক্ষ ভেন্যুতে খেলবে? দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কতবার পাকিস্তান ভারতে খেলেছে। এসব ব্যাপারে আইসিসির তিন বছর আগেই ভাবা উচিত ছিল।’
তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
কেউ দুর্নীতি করলে মামলা হবে: আইনমন্ত্রী
আমাদের বেসিক প্রয়োজন গুলো নিশ্চিত করে দেন: জ্যোতি
রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী
মশার কয়েল থেকে আগুন,গরু ও ঘর পুড়ে ছাই
নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী