প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০৯:০৭ || পরিবর্তিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০৯:০৭
প্র্রজম্ম ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ফলে আজ লন্ডন নেওয়ার পরিকল্পনা স্থগিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ আনুষ্ঠানিকভাবে পূর্বে প্রাপ্ত স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
এর আগে রোববার জমা দেওয়া আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটির সকাল ৮টায় ঢাকায় ল্যান্ডিং ও রাত ৯টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার অনুমতি দেওয়া হয়েছিল। কাতার সরকারের সহায়তায় ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪, যা দীর্ঘ দূরত্বের রোগী পরিবহনে ব্যবহৃত হয়।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ একাধিক দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি ঘটায় ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে তাকে দ্রুত বিদেশ নেওয়ার প্রস্তুতি চললেও এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি বাতিল হওয়ার ফলে আপাতত সেই উদ্যোগ স্থগিত রয়েছে।
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত