প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:৪০:০৪
প্রজন্ম ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপ সত্ত্বেও ভারতকে ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া— এমনটাই আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের ওপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান পুতিন।
তিনি বলেন, ছয়টির মধ্যে দুটি রিয়্যাক্টর ইউনিট এরইমাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন।
দু’দিনের ভারত সফর শেষে শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
ভারতের বেশিরভাগ পণ্যের ওপরই ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ- রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে ভারত। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে দিল্লি। বিবিসি
প্রজন্ম নিউস ২৪
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি
সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ
মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার