বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫ ০১:১২:৩০ || পরিবর্তিত: ০১ ডিসেম্বর, ২০২৫ ০১:১২:৩০

বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া

প্রজন্ম ডেস্ক:

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগদান করেন। পরে দলটির সাধারণ সম্পাদক হন। এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।


প্রজন্ম নিউস ২৪/ রায়হান 

এ সম্পর্কিত খবর

হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাউনিয়ার রেজওয়ানা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও পেল না বৃত্তির টাকা

আইন অনুযায়ী সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

জেন-জি আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

শাপলা চত্বর মামলা : আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার

মেট্রোরেলে শেখ হাসিনার নির্লজ্জ অভিনয়ের দিন আজ

বহিষ্কার সেই জামায়াত নেতা, এমপি পদ কি থাকছে?

মুগ্ধসহ ১১ হত্যা: হাবিবসহ ২৬ আসামির বিচার শুরুর আবেদন

অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ আটক ৩

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ