চাকসু নির্বাচনে ভোটগ্রহণ এবং সরাসরি ১৪টি স্ক্রিনে প্রদর্শন

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১২:৩০:২০ || পরিবর্তিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১২:৩০:২০

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ এবং সরাসরি ১৪টি স্ক্রিনে প্রদর্শন

প্রজন্ম ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি ১৪টি এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। ভোট শেষ হওয়ার পর গণনাও এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শিত হবে।

আজ (১৫ অক্টোবর) সকাল ৯টায় থেকে ভোটগ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের উৎসবমুখর পরিবেশে ডিজিটাল স্ক্রিন যোগ করেছে নতুন মাত্রা। এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রের ভোট পর্যবেক্ষণ করতে পারছে স্ক্রিনের মাধ্যমে।

চবি উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো ভোটকেন্দ্র ও আশপাশ এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। বড় স্ক্রিনের মাধ্যমে ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ভোটার সংখ্যা ২৭,৫১৭ জন, ভোটগ্রহণ হচ্ছে ৫টি অনুষদে, ১৫টি কেন্দ্র ও ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে। ভোটগ্রহণ ব্যালট পেপারে, গণনা ওএমআর মেশিনে হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা

বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন শহীদ ওসমান হাদি

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবে, তবে সেই বিরোধিতা হতে হবে গঠনমূলক

`পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ'

ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটাররাও এবার দাঁড়িপাল্লায় ভোট দেবেন : রাশেদ প্রধান

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি  

ওলামা দল-চরমোনাইয়ের নেতৃত্বে খতিবের পক্ষে বায়তুল মোকাররমে বিক্ষোভ

মিরপুরে পাঁচটি স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ