প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫ ০৩:৫৪:২৭
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, চেক এন্ড ব্যালেন্স নিশ্চিত করতে উচ্চকক্ষের সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনার মত দানব হয়ে উঠা ঠেকাতে প্রতিষেধক হিসেবে উচ্চকক্ষ কাজ করবে।
বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় এই সংলাপের আয়োজন করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
বদিউল আলম মজুমদার বলেন, সবাই একটি ব্যাপারে ঐকমত্য হবে সেটা নয়। এটি হতে পারে শুধু ইউটোপিয়ায়। আমাদের দেশে অনেক নিবর্তনমূলক আইন হয়েছে যেগুলো উচ্চকক্ষ থাকলে কিছুটা মডারেটর হবে।
তিনি আরো বলেন, উচ্চকক্ষ থাকলে শেখ হাসিনার পক্ষে পঞ্চদশ সংবিধান সংশোধনী সম্ভব হতো না। এই সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা দানব হয়ে উঠেছিল। সংবিধান সংশোধনীর ক্ষেত্রে কোনো একক দল যাতে আর একক সিদ্ধান্ত নিতে না পারে জন্য উচ্চকক্ষ করা।
প্রজন্মনিউজ২৪
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
‘একজন সচেতন তরুণই পারে গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়তে’
চরফ্যাশনে ভূমি হারানোর আশংকায় হাজারো পরিবার
ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী