রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও,বাংলাদেশ প্রশ্নে সবাই এক: আখতার হোসেন

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫ ১১:২৫:০৫

রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও,বাংলাদেশ প্রশ্নে সবাই এক: আখতার হোসেন

প্রজন্ম ডেস্ক:

মতের অমিল এবং রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও, বাংলাদেশ প্রশ্নে সবাই এক-অভিন্ন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রাজনীতিবিদদের যুক্ত করা তারই প্রমাণ। যা বিশ্ব মঞ্চও দেখেছে। রাজনৈতিক এমন সহাবস্থানই আগামীর বাংলাদেশ। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এবার প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।

দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা নিউয়র্কে আসার পর যদিও একটা বিব্রতকর অবস্থান তৈরির চেষ্টা করেছিল আওয়ামী সন্ত্রাসীরা। বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসন ফিরে আসতে না পারে, দেশের ক্ষমতা কুক্ষিগত করে আর যেন মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়ে দিতে না পারে, জাতিসংঘের অধিবেশনে সেই কথাই বলেছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতের অমিল থাকতে পারে, আমাদের রাজনৈতিক এজেন্ডা আলাদা হতে পারে, কিন্তু এসবের বাইরে গিয়েও বাংলাদেশ প্রশ্নে এক, এবং প্রধান উপদেষ্টা সবাইকে ধারণ করার যে মানসিকতা ব্যক্ত করেছেন, এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি।

সফরে বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও বিশ্বকে এই বার্তা দেয়াকে গুরুত্বপূর্ন মনে করেন এনসিপির সদস্য সচিব। ভিন্ন মত থাকলেও সুষ্ঠ নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিতে রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করবে বলে জানান তিনি।

আখতার হোসেন জানান, রাজনৈতিক আলাপের বাইরে যে নেতারা এক হতে পারে এবারের সফর তার অন্যতম উদাহরণ।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে : সারজিস আলম

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর : সংস্কৃতিমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ঘিরে দেশে ১০ জনের মৃত্যু, সংসদে জানালেন প্রতিমন্ত্রী

নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: পরওয়ার

‘তিস্তা ও করিডোর’ নিয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

অক্টোবরে নির্বাচনের প্রস্ততি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ