শহীদ জিয়া গবেষণা পরিষদ থেকে নাম প্রত্যাহার করলেন পবিপ্রবি অধ্যাপক

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৫ ১২:২৯:২০

শহীদ জিয়া গবেষণা পরিষদ থেকে নাম প্রত্যাহার করলেন পবিপ্রবি অধ্যাপক

প্রজন্ম ডেস্ক: শহীদ জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা কমিটির সদস্যপদ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

বুধবার (১ অক্টোবর) শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে ৩০ সেপ্টেম্বর শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত এ কাগজে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় সেখানে আহ্বায়ক করা হয় প্রফেসর বদিউজ্জামান ও সদস্য সচিব ডা. মো. ইখতিয়ার উদ্দিনকে।

চিঠিতে অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রজীবন থেকেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আপামর জনসাধারণের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী চিন্তার মানুষ। তবে শহীদ জিয়া গবেষণা পরিষদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’


তিনি আরও উল্লেখ করেন, ‘৩১ সদস্য বিশিষ্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ব্যাপারে আমাকে কোনো প্রকার মতামত বা অনুমোদন ছাড়াই নাম যুক্ত করা হয়েছে। তাই পরিষ্কারভাবে জানাতে চাই, আমার নাম উক্ত কমিটি থেকে প্রত্যাহার করা হোক।’

ড. সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করা মানেই কোনো সংগঠনের কমিটির অংশ হওয়া নয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলন এবং দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কাজ করাই আমার লক্ষ্য।’

প্রজন্মনিউজ২৪ 

এ সম্পর্কিত খবর

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

ভারত তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

সাজেক ইস্যুতে জামায়াত আমীর: সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ গ্রহনের আহ্বান

সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা

ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

 দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে আলোচনায় ইউএনও

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’

দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ

 ১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ