দক্ষিণ আফ্রিকার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ১৭ বাংলাদেশী

প্রকাশিত: ১২ অগাস্ট, ২০২৫ ০১:২২:০১

দক্ষিণ আফ্রিকার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ১৭ বাংলাদেশী

প্রজন্মডেস্ক: বাংলাদেশ থেকে ২৯ জুলাই মোজাম্বিক হয়ে সড়ক পথে দক্ষিণ আফ্রিকায় আসার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নোয়াখালী হাফেজ নুরুল আমিন ও মানিকগঞ্জের আবু নাঈম নামে ২ বাংলাদেশি নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ১৭ বাংলাদেশি। এদের মধ্যে একরামুল হক নামে এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। সবাই বর্তমানে উইট ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় বাংলাদেশীরা জানান, দক্ষিণ আফ্রিকায় রবিবার ১০ আগস্ট ভোর রাতে প্রবেশের পর সীমান্ত থেকে ১৯ জন বাংলাদেশি নিয়ে একটি মাইক্রোবাস জোহানেসবার্গের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে ডেলমাসের উইটব্যাংক ওল্ড রোডে ভোর সাড়ে ৬ টার দিকে গাড়িটি দুর্ঘটনায় কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ২ জন বাংলাদেশি নিহত হয়।

নিহত হাফেজ নুরুল আমিন নোয়াখালীর বেগমগঞ্জের ৬ নং রাজগঞ্জ ইউনিয়ের কৃষ্ণরামপুর গ্রামের কালিরহাট সংলগ্ন হাজী অলি উল্লাহ কোম্পানীর ছেলে। এবং অপরজন আবু নাঈম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার চাঁনরব আলীর ছেলে।

এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকা জেলার নবাবগঞ্জের বালুখন্ড গ্রামের শোল্লা ইউনিয়নের উৎপল মন্ডল নামের একজন। নোয়াখালীর সোনাইমুড়ি ও মাইজদী শহর সহ ফেনীর জেলার বেশ কয়েকজন আহত হয়েছে। ফেনীর জেলার দাগন ভুঞা উপজেলার হুদরায়তপুর ইউনিয়ের একরামুল হক আশংকাজনক অবস্থায় উইটব্যাংক হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রজন্মনিউজ২৪/ নাঈম 

এ সম্পর্কিত খবর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

জুলাইয়ের কঠিন দিনগুলোতে বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন

সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ