প্রথমবার ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল গণঅধিকার পরিষদ

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ০৭:৩১:৫৭

প্রথমবার ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল গণঅধিকার পরিষদ

প্রজন্মডেস্ক: গণঅধিকার পরিষদের (জিওপি) ২০২৪ সালে মোট আয় হয়েছে ৪৬ লাখ টাকা। ওই বছর দলটির ব্যয় হয়েছে ৪৬ লাখ টাকার কিছুটা কম।

সোমবার (২৮ জুলাই) নির্বাচন কমিশনের সচিবের কাছে ২০২৪ সালের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের নিরীক্ষা প্রতিবেদন জমা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এরপর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি।

 রাশেদ খান জানান, ২০২৪ সালে গণঅধিকার পরিষদের আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা। আর ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। ৫ হাজার টাকা আগের জের। বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।

এ সময় রাশেদ খান বলেন, বাংলাদেশের বিগত তিনটি নির্বাচন জাতির জন্য লজ্জাজনক ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিষয়ে সরকার কোনও পদক্ষেপ নেয়নি। এখন সরকারের দায়িত্ব জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা। 

গণঅধিকার পরিষদ গত বছরের ২ সেপ্টেম্বর ইসির নিবন্ধন পায়।

প্রজন্মনিউজ২৪/ নাঈম

এ সম্পর্কিত খবর

তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী 

নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন 

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন

ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির

নতুন চাকরিতে যোগ দিলেন সদ্য সাবেক প্রেস সচিব

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে

বিএনপি জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ডাকসুর উদ্বেগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ