প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৫ ১২:৪০:১০ || পরিবর্তিত: ০৫ জুলাই, ২০২৫ ১২:৪০:১০
ইসরায়েলকে ইরান কঠিন শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেছেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে ইরানের সশস্ত্র বাহিনী ইরানি জাতি, জাতীয় সার্বভৌমত্ব ও দেশের ভৌগোলিক অখণ্ডতাকে বৈধভাবে রক্ষা করেছে এবং আক্রমণকারীদেরকে চরম শিক্ষা দিয়েছে।ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার আজারবাইজানে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকো'র ১৭তম শীর্ষ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, ইসরায়েল জাতিসংঘের দুই নম্বর অনুচ্ছেদ ও আন্তর্জাতিক নিয়ম-কানুন ও আইন লঙ্ঘনের মাধ্যমে হামলা শুরু করেছিল এবং এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিয়েছে।
এই অঞ্চলে যুদ্ধের বিস্তার ঠেকিয়ে দিয়েছে মন্তব্য করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ১২ দিনের যুদ্ধে তারা ইরানের সামরিক বাহিনী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞানী, সাধারণ জনগণ, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পরমাণু স্থাপনা এবং বিভিন্ন অবকাঠামোতে হামলা করেছে।
ইসরায়েলি হামলায় বহু মানুষের হতাহতের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার অধিকার অনুযায়ী আগ্রাসী শক্তিকে উপযুক্ত জবাব দিয়েছে, তাদের বড় শিক্ষা হয়েছে।
এ সময় তিনি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
প্রজন্মনিউজ/২৪
মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬
টয়লেটে গিয়ে মোবাইলের মাধ্যমে প্রশ্ন সমাধান, অতপর...
শ্রীলংকায় ১১০ কেজি গাঁজাসহ ২২ ভিক্ষু আটক
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প
দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড: চার ঘাতকের স্বীকারোক্তি