প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৫ ১০:৪৭:৪২
‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব।’ এক ভিডিওতে এভাবেই হুমকি দিয়ে কথা বলছিলেন গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ শুক্রবার দুপুরে এমন একটি ভিডিও ফেসবুকে দেখা গেছে। ভিডিওটি শাওন জামান নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন একজন আইনজীবী। তার দাবি, তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং কাঞ্চনের দ্বারা তার পরিবার বারবার হুমকি ও হামলার শিকার হয়েছে। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কাঞ্চন প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন, তিনি একটি হত্যা করেছেন, প্রয়োজনে আরও শতাধিক করতে পারেন।
আইনজীবীর পোস্টে উল্লেখ করা হয়, গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় তাদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আর এই হুমকি যিনি দিয়েছেন, তিনি চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এক নম্বর আসামি কাঞ্চন। তিনি একজন মাদক কারবারি বলেও তিনি পোস্টে দাবি করেছেন।
এবার দম্পতিকে সন্তান এনে দিল এআই!
এ ছাড়া কাঞ্চন একাধিকবার তার বাসায় অস্ত্র নিয়ে হামলা করেন। পুলিশকে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। সর্বশেষ গত বুধবার রাতে করা জিডিকে অভিযোগ হিসেবে রেকর্ড করেছে থানা।
ওই আইনজীবী বলেন, এটা কি সেই নতুন বাংলাদেশ, যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাসী কার্যক্রম চালায় আর প্রশাসন চুপ থাকে? একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন।
জানা গেছে, অভিযুক্ত কাঞ্চন শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। তিনি ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলায় বর্তমানে কাঞ্চন জামিনে রয়েছেন। তিনি দাদন ব্যবসায়ী। দাদন ব্যবসার অর্থের জোরে এ রকম প্রভাব চালান।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘এ ঘটনায় গত বুধবার রাতে প্রাচীর ভাঙচুর ও হুমকির অভিযোগে একটি মামলা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
প্রজন্মনিউজ/২৪ জামাল
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না: ইসি
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার
ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
কয়রায় উপকূলে দুর্যোগের প্রভাবের সাথে বসবাস
ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার