প্রকাশিত: ০১ জুলাই, ২০২৫ ০২:০৯:২২
প্রজন্ম ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন।
আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসামি।
আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক আছেন। তাঁদের পক্ষে মো. আমির হোসেনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজকের শুনানিতে আমির হোসেন বলেন, এটি একটি ঐতিহাসিক মামলা। তিনি এই মামলার নথিপত্র ২৫ জুন পেয়েছেন। প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাননি। তা ছাড়া তিনি অসুস্থ ছিলেন। তাই তাঁর প্রস্তুতির জন্য ১৫ দিন সময় প্রয়োজন।
ট্রাইব্যুনাল ৬ দিন সময় মঞ্জুর করে আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সেদিন আসামিপক্ষ যুক্তি তুলে ধরবে।
মামলার অপর আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কারাগারে আছেন। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁর আইনজীবী যায়েদ বিন আমজাদ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে তিনি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে অংশ না নেওয়ার কথা জানান।
প্রজন্ম নিউজ ২৪/হাবিবুল বাশার
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ
চরফ্যাশনের আসলামপুরে ২৩৩ পরিবার পেল ফ্যামিলি কার্ড
চরফ্যাশনে ভূমি হারানোর আশংকায় হাজারো পরিবার
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার