প্রকাশিত: ০৩ জুন, ২০২৫ ০৫:১১:২৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঈদুল আজহা উপলক্ষে অস্ট্রেলিয়া যাচ্ছেন। মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বেন তিনি। অস্ট্রেলিয়ায় রয়েছে তার স্ত্রী ও দুই সন্তান। পরিবারের সঙ্গেই এবারের ঈদ উদযাপন করবেন এই সাবেক ক্রিকেটার।
দীর্ঘ এক যুগের বেশি সময় অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন বুলবুল। সেখান থেকেই আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পালন করেছেন। বিসিবির দায়িত্ব নেওয়ার আগে তিনি নিয়মিত অস্ট্রেলিয়া ও দুবাই যাতায়াত করতেন পেশাগত কারণে। যদিও এখন বাংলাদেশেই তার অবস্থান, তবে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঈদের সময়টাতে ফিরছেন অস্ট্রেলিয়ায়।
বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৭ জুন, তবে অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপিত হবে একদিন আগেই ৬ জুন। তাই আগেভাগেই যাত্রা শুরু করছেন বিসিবি সভাপতি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বুলবুল বলেন, ‘মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাবো ইনশাআল্লাহ। আশা করছি, ঈদের সপ্তাহখানেক পরই দেশে ফিরবো। তবে ১৪ জুন আইসিসির একটি মিটিং আছে। সেখানে যোগ দিতে হতে পারে। সেক্ষেত্রে হয়তো ১৮ জুন ফিরবো।’
গত ৩০ মে বিসিবি সভাপতির দায়িত্ব পান আমিনুল। দায়িত্ব নিয়েই দ্রুত সক্রিয় হয়ে ওঠেন ক্রিকেটীয় কার্যক্রমে। বোর্ডে নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেন, দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট বিস্তারের লক্ষ্যেই তিনি কাজ করতে চান।
আইসিসির হয়ে দীর্ঘদিন মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বুলবুল জানেন, ক্রিকেটকে জাতীয় পর্যায়ে নিতে হলে গ্রাসরুটে বিনিয়োগ জরুরি। তাই আঞ্চলিক কাঠামোর মাধ্যমে তিনি ক্রিকেট পরিচালনার কথা ভাবছেন, যাতে বিভাগীয় শহরকেন্দ্রিক না থেকে প্রত্যন্ত এলাকার সম্ভাবনাময় খেলোয়াড়েরাও সুযোগ পায়।
সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল