আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা : সুপ্রিম কোর্টে আধাবেলা বিচার কাজ বন্ধ

প্রকাশিত: ০৫ মে, ২০২৫ ১০:৪৯:৫৫

আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা : সুপ্রিম কোর্টে আধাবেলা বিচার কাজ বন্ধ

প্রজন্মডেস্ক : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে আধাবেলা বিচার কাজ বন্ধ থাকবে।

সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক গতকাল (রবিবার) বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজের জানাজা বেলা ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।  

তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে সোমবার আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ১১টা এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সোয়া একটা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, রবিবার (৪ মে) বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।


প্রজন্ম নিউজ২৪/টিপু
 

এ সম্পর্কিত খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যাবে না লেবার পার্টি

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে সভা বর্জন করছে এবি পার্টি

গণভোটে জনগণের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়

আ.লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমীর

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

ভারী বৃষ্টিতে ডুবে দুর্ভোগে রাজধানীবাসী, দীর্ঘ যানজট

রাজধানীতে ককটেল বিস্ফোরণে জড়িত নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ