প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫ ১২:৪০:০৫
প্রজন্মডেস্ক: বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন এসব তথ্য। এরআগে, অসুস্থ হয়ে পড়লে তামিমকে নিতে হেলিকপ্টার আসে। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশেই থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে। সেখানেই চলছে তার চিকিৎসা।
মোহামেডানের ফিল্ডিংয়ের সময় অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। পরে নেওয়া হয় হাসপাতালে। মোহামেডানের কর্মকর্তারা তামিমের সঙ্গেই আছেন। বিসিবির কর্তারাও যাচ্ছেন তামিমকে দেখতে।
তামিম অসুস্থ হওয়ায় কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। পরে মোহামেডানের বিপক্ষে ২২৩ রানের সংগ্রহ তুলতে পারে শাইনপুকুর।
প্রজন্মনিউজ/২৪জেএ
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
ফায়ার সেফটি প্ল্যানের আবেদন করা হয়েছে কেবল: ফায়ার সার্ভিস
নির্বাচন করলে জিততাম, কোনো সন্দেহ নাই: তামিম
বিসিবি নির্বাচনে কোন পদে কে বিজয়ী
বিসিবি নির্বাচনের প্রাথমিক ফলাফল
শেষ সাক্ষীকে আজ জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী
তামিম যা চেয়েছিলেন আর যা পাইলেন
৯ রানে ৬ উইকেট পতন, জাকের বলছেন স্বাভাবিক ব্যাপার
বাংলাদেশে আসছেন ভারত পাকিস্তান সৌদির একাধিক শীর্ষ আলেম
৪ বিশ্বনেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে : শফিকুল আলম