প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৫ ১১:২৪:২৩
প্রজন্ম নিউজ: বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর অতিবাহিত হয়েছে প্রায় ৬ মাস।গঠিত হয়েছে অন্তবর্তীকালীন সরকার। লম্বা সময়ের মধ্যে এই প্রথম উপদেষ্টা পর্যায়ের একজন সরকারি ব্যক্তি ভারত সফর করছেন। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গেছে, আগামী ১০-১২ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারত এনার্জি উইক পালিত হবে। সেই উপলক্ষ্যে ‘একটি টেকসই ভবিষ্যতের জন্য বিশ্বব্যাপী এনার্জির উদ্ভাবন এবং সহযোগিতা’ শীর্ষক স্ট্রাটেজিক সম্মেলনে যোগ দেবে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এই সম্মেলনে যোগ দিতেই ভারতে আসছেন বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রকের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তার নেতৃত্বে এক প্রতিনিধিদলও আসছেন বলে জানা গেছে।
বাংলাদেশ বর্তমানে ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। বাংলাদেশের গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট চালু করা হয়েছে।প্রজন্ম নিউজ ২৪/ এমএস শেখ
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
এনসিপির নারী শাখার আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা-মিতু-নুসরাত
কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না