প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:২৩:২২
প্রজন্ম ডেস্ক:
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে।
রনি জোয়ার্দার নামের এক আন্দোলনকারী বলেন, তাঁরা আজ প্রথমে শাহবাগ মোড়ে সমবেত হয়েছিলেন। সেখান থেকে বেইলি রোড এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন। সেখানে পুলিশ তাঁদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তাঁদের কয়েকজন আহত হয়েছেন।
আন্দোলনকারীরা এক ঘণ্টার মধ্যে তাঁদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা চেয়েছেন। তাঁরা বলেছেন, হয় সরকারের পক্ষ থেকে কেউ তাঁদের কাছে আসুক অথবা তাঁদের প্রতিনিধি নিয়ে কথা বলুক। কোনো ঘোষণা না পেলে তাঁরা এখানে কাফনের কাপড় পরে শুয়ে থাকবেন।
প্রজন্মনিউজ২৪/এসএ
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
মধ্যপ্রাচ্যের কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক
আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না