প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৪ ০৭:৩০:১০
নিউজডেস্ক: গুলিস্তান জিরো পয়েন্ট দুই ঘণ্টা ধরে অবরোধ করে রেখেছেন রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে পঞ্চম দিনের মতো রাজপথে আন্দোলন করেছেন জবি শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা চত্বর থেকে বিকেল ৩.১৫ মিনিটে এ সমাবেশ শুরু করেন জবি শিক্ষার্থীরা। আজকের আন্দোলনে জবির সঙ্গে যুক্ত হয়েছে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা‘কোটা প্রথা বাতিল চাই’;‘আঠারোর পরিপত্র পুনর্বহাল করতে হবে’;‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’;‘৫২ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’;‘ছাত্র সমাজের একশন ডাইরেক্ট একশন’;‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’;‘মেধা যার, চাকরি তার’;‘সারা বাংলায় খবর দে কোটাপ্রথা কবর দে’;‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’;‘জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে’;‘সংবিধানের মূলকথা সুযোগের সমতা’;‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’;‘৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’;‘কোটা না মেধা, মেধা মেধা’;‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।
প্রজন্মনিউজ২৪/এসএ
৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচার: গাইবান্ধার সেই হরিদাস গ্রেপ্তার
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬
আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি , সাগরে ৩ নম্বর সংকেত
তিস্তাসহ নদী অববাহিকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
ইরান- যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, সমঝোতা ভেস্তে যাবার শঙ্কা
সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল
কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯
এক যুগেও সংস্কার হয়নি কয়রার উপকূল রক্ষা বেড়িবাঁধ, দুর্ভোগে হাজারো মানুষ