দেশে রোহিঙ্গা ভোটার কতোজন, জানতে চান হাইকোর্ট

প্রকাশিত: ১১ জুন, ২০২৪ ০৬:৫৪:৪৬

দেশে রোহিঙ্গা ভোটার কতোজন, জানতে চান হাইকোর্ট

নিউজডেস্ক: সারাদেশে কতজন রোহিঙ্গা ভোটার তালিকায় আছে তা জানতে চেয়ে সরকারকে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আগামী ৮ আগস্টের মধ্যে এ তালিকা দাখিলের জন্য নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব, কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ৪০ জন রোহিঙ্গা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন বলে অভিযোগ করা হয়। সেই সাথে একই ইউনিয়নে কয়েকশ ( প্রায় সাড়ে তিনশ) রোহিঙ্গা নাগরিক হয়েছেন বলে অভিযোগ এনে তাদের নাগরিকত্ব বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ না করা পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আবেদন করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এর আগে গতকাল সোমবার (১০ জুন) সারা দেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়।


প্রেজন্মনিউজ২৪/এসএ

এ সম্পর্কিত খবর

গণভোটে জনগণের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়

আ.লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাচ্ছে না ইসলামী আন্দোলন

ভারী বৃষ্টিতে ডুবে দুর্ভোগে রাজধানীবাসী, দীর্ঘ যানজট

রাজধানীতে ককটেল বিস্ফোরণে জড়িত নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

গ্যাস সংকটে স্বস্তি, জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট

সরকার দাবি পূরণ না করলে আন্দোলন এক দফায় রূপান্তরিত হতে পারে: ডা. শফিকুর রহমান

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ