কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৩২:০৭

কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ থেকে নির্দিষ্ট কিছু পণ্যে শুল্কমুক্ত সুযোগ দেওয়ার কথা বিবেচনায় নিতে পারে যুক্তরাষ্ট্র। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাক দেশটিতে শুল্ক মুক্ত সুবিধা দেওয়া যেতে পারে বলে মনে করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা।

আজ বুধবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে টিকফার সপ্তম কাউন্সিল বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

এতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ইউএসটিআর ক্রিস্টোফার উইলসের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল দেশটির পক্ষে প্রতিনিধিত্ব করেন।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন সচিব তপন কান্তি ঘোষ। এ ছাড়া বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তারা।

বাণিজ্য সচিব জানান, দ্বিপাক্ষিক মতবিনিময়সভায় তারা যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যের শুল্ক ছাড় এবং স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার পর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দেশটির ঐকান্তিক সহায়তা চায় বাংলাদেশ।

অন্যদিকে কারখানার যথাযথ নিরাপত্তা বিশেষত কর্মপরিবেশ, শিশুশ্রম বন্ধ এবং মেধাস্বত্ব বিষয়ক জটিলতার দ্রুত সমাধান চায় যুক্তরাষ্ট্র।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ নির্বিঘ্ন করতেই পারস্পরিক এমন চাওয়া।


প্রজন্মনিউজ২৪/কেএমআই

এ সম্পর্কিত খবর

রাবির ৩৪ বিভাগে শিক্ষকসংকট, ৫৬ শিক্ষার্থীর বিপরীতে ১ শিক্ষক

হালাল পণ্যের সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : রিজভী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : প্রতিমন্ত্রী হুমায়ুন

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ ছাত্রদল নেতার

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে হবে: আইনমন্ত্রী

জুলাই বিপ্লব: সংবাদ দেশি-বিদেশি গণমাধ্যমে পৌঁছে দেওয়া চার নীরব যোদ্ধা

২৪-এর জেগে ওঠা মানুষ ফ্যাসিবাদ মোকাবিলায় এখনো সজাগ : জামায়াত আমীর

রংপুরে চারজনকে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ দাস

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ