জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২২ ১২:১৪:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জবি প্রতিনিধি :দীর্ঘ দুই দশক পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
 
গত শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৮৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাঙলা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের অনুমতি প্রদান করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে সুজন মোল্লার নাম ঘোষণা করা হয়েছে।
২৮৩ সদস্য বিশিষ্ট জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে গুম হওয়া তিনজন নেতাকর্মীসহ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনেক শিক্ষার্থীরা পদ পেয়েছেন।

উল্লেখ্য,সর্বশেষ ২০০৩ সালে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছিল। এরপর তিনবার কমিটি হলেও তা পূর্ণাঙ্গ হয়নি। যদিও চলতি বছরের ১ জুলাই আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ছয় বছর পর জবি ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

নেতাকর্মীরা জানান যে, বিশ্ববিদ্যালয় হবার পরে এ প্রথম পূর্ণাঙ্গ কমিটি হয়েছে এবং কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। তারা আশা করেন যে, নতুন কমিটির নেতাকর্মীরা ক্যাম্পাসে ভালোভাবে অবস্থান করবে।


প্রজন্ম নিউজ/আব্দুল্লাহ

এ সম্পর্কিত খবর

খুলনায় ‘জুলাই গ্রাফিতি’ মুছে কোচিং বাণিজ্যের বিজ্ঞাপন : ক্ষোভে ফুঁসছে জুলাইযোদ্ধারা

আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে

যে বড়কুঠিতে জন্ম রাবির, আজ তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নেই

বেঁচে থাকলে ইউনূস সরকারের ভুলের বিরুদ্ধে আন্দোলন করতেন ডা. জাফরুল্লাহ

এ সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা: কৃষিমন্ত্রী

আমাদের একটি যুদ্ধ শেষ  এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিমসহ ১৫ জন

৭২ বছরের অপেক্ষার অবসান, রাবি ক্যাম্পাসে উদ্বোধন হলো প্রথম ফার্মেসি

বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নেই: মজিবুর রহমান মঞ্জু

পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে যা বললেন পাটোয়ারী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ