মৌলভীবাজারে সিএনজি অটোরিকশা ও টমটমের ভাড়া বৃদ্ধি: বিপাকে যাত্রীরা

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২২ ১১:১১:১০

মৌলভীবাজারে সিএনজি অটোরিকশা ও টমটমের ভাড়া বৃদ্ধি: বিপাকে যাত্রীরা

সাজন আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি: দেশে চলমান বিদ্যুৎ সংকটে জনজীবন যেখানে অতিষ্ঠ সেখানে মৌলভীবাজার জেলাজুড়ে চলছে গণপরিবহন সহ সিএনজি অটোরিকশা ও টমটমের ভাড়া নিয়ে নৈরাজ্য।বিভিন্ন অজুহাতে ভাড়া বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন এ অঞ্চলের যাত্রীসাধারণ। গ্যাস সংকট দেখিয়ে ভাড়া বৃদ্ধি করা হয়েছে দেড় থেকে দুইগুণ।  

সরেজমিনে সিএনজি স্ট্যান্ডে কিছু চালকদের সাথে আলাপ করে জানা যায়, গত কয়েকদিন ধরে নিয়মিত ভাড়ার অধিক ভাড়া আদায় করে আসছে চালকরা। তারা বিদ্যুতের চলমান লোডশোডিংয়ের সাথে গ্যাস সংকটে জেলার বিভিন্ন গ্যাস পাম্পে দীর্ঘ লাইন, সেই সাথে নানাবিধ কারণ দেখিয়ে দেড়গুণ ভাড়া বৃদ্ধিসহ যাত্রীদের কাছ থেকে তা আদায় করে নিচ্ছে তারা’। এমনকি শহরের অভ্যন্তরেও বৃদ্ধি পেয়েছে সিএনজি টমটমের ভাড়া। পূর্বের নির্ধারিত ৫ টাকার স্থলে ১০টাকা এবং ১০ টাকার জায়গায় ১৫ টাকা করে নেওয়া হচ্ছে।

ভাড়া বেশি নেওয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, জেলার সবকটি সিএনজি পাম্প বন্ধ রয়েছে। দু’একটি খোলা রয়েছে, তাতেও দীর্ঘ লাইন। অনেক সময় গ্যাস পাওয়া যায় না। তাছাড়া ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের। তাতে আমাদের সময় যেমন নষ্ট হচ্ছে তেমনি আমাদের আয় রোজগারও কমে যাচ্ছে। অনেক সময় রাত জেগে  রাত ২ টার পরেও গ্যাস সংগ্রহ করতে হয় । 

এদিকে সিএনজি অটোরিকশা চালকদের নিজেদের মনগড়া ভাড়া বৃদ্ধি নিয়ে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। যাত্রীরা বলছেন, হঠাৎ করে চালকরা ভাড়া বৃদ্ধি করে যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় করছেন, কিন্তু সেখানে দেখার কেউ নেই।

জানাযায়, শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার ‘১৮ কিলোমিটার’ রাস্তার পূর্বের নির্ধারিত ভাড়া  ছিল ৩৫ টাকা। কিন্তু বর্তমানে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার সিএনজি ভাড়া নেওয়া হচ্ছে ৫০টাকা করে। মৌলভীবাজারের অন্তর্গত কামালপুর পরিবার পরিকল্পনা কেন্দ্রে কর্মরত কর্মরত ভুক্তভোগী রেজাউল ইসলাম নামের এক যাত্রী বলেন, আমার বাসা মৌলভীবাজার শহরে থাকার সুবাদে প্রতিদিন আমাকে বাসা থেকে এসেই অফিস করতে হয়। আগে যেখানে অটোভাড়া ছিল ২০ টাকা এখন এই ভাড়া ৩০থেকে ৪০ টাকা করে দিতে হচ্ছে । 

এমনকি টমটম ভাড়াও বৃদ্ধি পাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমাদের বেতন একটাকাও বাড়েনি। এতে করে সাধারণ যাত্রীদের উপর চাপ পড়ছে। চালকরা গ্যাস সংকটের অযুহাতে হঠাৎ ভাড়া বৃদ্ধি করেছেন। এতে হয়রানি,ও জিম্মি হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। শুধু শ্রীমঙ্গল নয়, সারা জেলাজুড়ে তাদের এই নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

যাত্রী হয়রানি নিয়ে জানতে চাইলে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জালাল মিয়া বলেন, আমাদের এখানে বিদ্যুতের তীব্র সমস্যা রয়েছে সেই সাথে গ্যাস সংকট তবে আমাদের অফিসিয়ালি কোন ভাড়া বৃদ্ধি করা হয়নি, আগের ভাড়াই চলমান রয়েছে।

প্রশাসন সূত্রে জানাযায়, বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা সিএনজি অটোরিকশা চালক ও তাদের শ্রমিক কমিটির কর্তৃপক্ষকে নিয়ে বসব, ভাড়া বৃদ্ধির বিষয়ে তাদের সাথে আলোচনা করবো। তারপরও  যদি তারা যাত্রীদের হয়রানি করেন বা তাদের কাছ থেকে বেশী ভাড়া আদায় করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রজন্মনিউজ২৪/মনিরুল

এ সম্পর্কিত খবর

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ