প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২২ ০৫:৩৯:১০
সম্প্রতি এক প্রাতবেদনে টিকটক জানিয়েছে কমিউনিটি গাইডলাইন অমান্য করায় বাংলাদেশ থেকে ২৬ লাখ ৩৬ হাজার ৩৭২টি ভিডিও অপসারণ করা হয়েছে। গত ১ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত টিকটক থেকে এই ভিড়িও গুলো সরানো হয়েছে। যা অপসারণ করা ভিডিওতে বিশ্বের মধ্যে সপ্তম।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে সবচেয়ে বেশি সংখ্যক ভিডিও সরানো হয়েছে বাংলাদেশ থেকে। এর মধ্যে হয়রানি এবং বুলিং কনটেন্ট সরানো হয়েছে ১৪.৭ শতাংশ, ঘৃণ্য আচরণের জন্য ১০.১ শতাংশ, সহিংস চরমপন্থার জন্য ১৬.২ শতাংশ এবং বিপজ্জনক কাজের জন্য ৭.৭ শতাংশ কনটেন্ট অপসারণ করা সম্ভব হয়েছে।
টিকটকের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের নিয়মের সাথে সামঞ্জস্য রেখে মানুষকে ইতিবাচক ডিজিটাল সংযোগ তৈরিতে সহায়তার জন্য আমরা বদ্ধ পরিকর। আমাদের ব্যবহারকারী নিজেদের মধ্যে সদাচার ও সম্প্রীতি বজায় রাখুক। মানুষকে নিরাপদ রাখার ক্ষেত্রে নিয়মের তো কোনো শেষ নেই। আমাদের সর্বশেষ প্রতিবেদন এবং প্রতিনিয়ত নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি এটাই দেখায় যে, আমরা কমিউনিটির কল্যাণের প্রতি সদা প্রতিশ্রুতিবদ্ধ।’
হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ
সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা