নোয়াখালীর চৌমুহনী সরকারি কলেজের অধ্যক্ষের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২১ ০৫:১৭:৫০

নোয়াখালীর চৌমুহনী সরকারি কলেজের অধ্যক্ষের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ আবুল বাশারের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩০ নভেম্বর) সকালে চৌমুহনী সরকারি এস এ কলেজের  শিক্ষক পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সরকার আওলাদ হোসেন এর সঞ্চালনায় ও দর্শণ বিভাগের প্রফেসর মোঃ মনজুরল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌমুহনী সরকারি এস এ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খান, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ দেলোয়ার হোসেন,  নোয়াখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইসমাঈল হোসেন।

অনুষ্ঠানে কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শাফায়েত জিলানীর সার্বিক সহযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন চৌমুহনী সরকারি এস এ কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সফিকুল ইসলাম। এ সময় বিদায় মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রতন আলী, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান খাদেমুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামছুল ইসলাম টুকু প্রমুখ।

প্রজন্মনিউজ২৪/ইমরান হোসাইন

এ সম্পর্কিত খবর

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

জুলাই শহীদদের অসম্পূর্ণ ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের কর্মসূচি

চরফ্যাশনে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের দাবি আরসিপি'র

কাউনিয়ার রেজওয়ানা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও পেল না বৃত্তির টাকা

বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন চুপ্পু 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ