‘বিপজ্জনক নজির তৈরি করছেন জাকারবার্গ’

প্রকাশিত: ০৫ জুন, ২০২০ ১১:২৩:০৯

 ‘বিপজ্জনক নজির তৈরি করছেন জাকারবার্গ’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট ফেসবুকে থাকার অনুমোদন দিয়ে বিপজ্জনক নজির তৈরি করছেন মার্ক জাকারবার্গ, নাগরিক অধিকার কর্মীদের একটি দল এমন সতর্কবার্তা দিয়েছেন। ফেসবুক প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী জাকারবাগের্র সঙ্গে এক ভিডিও বৈঠক শেষে বিবৃতিটি দিয়েছেন তারা।

মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর প্রতিবাদে জ্বলে উঠেছে যুক্তরাষ্ট্র। চলমান ঐ প্রতিবাদ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের করা পোস্টটি টুইটারেও রয়েছে। কিন্তু তা এরই মধ্যে ‘আড়াল’ করে দিয়েছে টুইটার। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, টুইটটির মাধ্যমে ‘সহিংসতাকে মহিমান্বিত’ করা হচ্ছে। প্রশ্নবিদ্ধ ঐ পোস্টে ট্রাম্প লিখেছিলেন ‘ন্যাশনাল গার্ড পাঠানো হবে’ এবং সতর্ক করেন ‘যখন লুট শুরু হবে, তখন গুলি শুরু হবে।’ টুইটার পোস্টটির ব্যাপারে পদক্ষেপ নিলেও জাকারবার্গ পোস্টটিকে ফেসবুকে বহাল তবিয়তে রাখার সিদ্ধান্ত জানান।

জাকারবার্গের সঙ্গে বৈঠক শেষে তিন নাগরিক অধিকার নেতা মন্তব্য করেন জাকারবার্গ ভুল করছেন। বিবৃতিতে তারা বলেন, ‘ট্রাম্পের পোস্ট রাখার পক্ষে মার্ক যে ধারণাতীত ব্যাখ্যা দিয়েছেন তা নিয়ে আমরা হতাশ এবং বিস্মিত। ফেসবুকে একই ধরনের ক্ষতিকর ব্যাপার বলতে পারে এমন ব্যক্তিদের জন্য মার্ক খুব বিপজ্জনক নজির তৈরি করছেন।’ বিবৃতিতে স্বাক্ষর করেন ‘লিডারশিপ কনফারেন্স অন সিভিল অ্যান্ড হিউম্যান রাইটসে’র প্রেসিডেন্ট ভানিতা গুপ্তা, এনএএসিপি লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশনাল ফান্ডের পরিচালক-পরামর্শক শেরিলিন আইফল, কালার অফ চেঞ্জ প্রেসিডেন্ট রাশাদ রবিনসন।

বিবিসি       

projonmonews24/maruf

এ সম্পর্কিত খবর

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, কমবে ব্যবসার খরচও : অর্থমন্ত্রী

সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা

সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে : সারজিস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ