২২ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০১৭ ১০:০৮:৪৫

২২ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠক করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২২ অক্টোবর বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির শীর্ষ এক নেতা। 

নভেম্বরে ফেরার পরিকল্পনা থাকলেও মূলত সুষমা স্বরাজের সাথে ২৩ অক্টোবর বৈঠকের সিডিউল পাওয়ার পরই বিএনপি নেত্রী তার ফেরার তারিখ পরিবর্তন করে এগিয়ে নিয়ে এসেছেন।

বিএনপির ওই নেতা বলেন, আগামী ২২ অক্টোবর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দিবেন। ফেরার পথে সংযুক্ত আরব আমিরাত বিমানবন্দরে যাত্রা বিরতিতে দেশটির প্রবাসী বিএনপি নেতাদের এক প্রতিনিধিদলের সাথে দেখা করবেন।

তিনি আরও বলেন, যেকোন মূল্যে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনার অংশ হিসেবে ভারতের সাথে লবিংয়ে মনোনিবেশ করেছেন বেগম জিয়া। ২০১৯ সালের নির্বাচনে যেনো সকল দল অংশ নিতে পারে এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা হয় এজন্য বর্হির্বিশ্বের সমর্থন আদায়ের চেষ্টা করবে বিএনপি। 

এদিকে, বেশ কয়েকটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের মনোভাব বা প্রতিক্রিয়ার ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির এই নেতা জানান, ' ওইসব মিথ্যা মামলা নিয়ে তিনি বিচলিত নন। মামলাগুলো তিনি আইনগতভাবে মোকাবেলা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে এসব মিথ্যা মামলার বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই চোখের চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। ৩ মাসের বেশি সময় লন্ডনে থাকলেও বেগম জিয়া ব্রিটেনের নেতা-কর্মীদের নিয়ে এখনো কোন সভা করেননি।

যাওয়ার আগে সভা করার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। তবে যাওয়ার আগে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতাদের সাথে একটি সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা হতে পারে বলে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না,  ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ