সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৫৪:২৪ || পরিবর্তিত: ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৫৪:২৪

সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি রাজশাহীতে পৌছান। এই সফরে তিনি একটি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগদান ও কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবীস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে যোগদানের পর প্রধানমন্ত্রী ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ছয়টি প্রকল্পের উদ্বোধন করবেন বলে সাংবাদিকদের জানান জেলা প্রশাসক মাহমুদ শরীফ।

১৬ প্রকল্পের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদীর তীর রক্ষা বাঁধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কোয়ার ও রাজশাহী শিশু হাসপাতাল।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বিকোলে রাজশাহী চিনিকল খেলার মাঠে এক জনসভায় ভাষণ দেবেন।
রাজশাহী সিটি করপোরেশন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক কর্মসূচি নিয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার পূর্ণ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান আরএমপি কমিশনার মাহবুবুর রহমান।এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহীর উন্নয়নে স্থানীয় নাগরিক সমাজ ১৮টি এবং স্থানীয় আওয়ামী লীগ ১৫টি উত্তাপন করবে বলে জানা গেছে।

প্রজন্মনিউজ২৪.কম/ফয়সাল

এ সম্পর্কিত খবর

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি

মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত চায় দ্রুতই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক: দীনেশ ত্রিবেদী 

এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে

সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ