কুমারী মেয়েদের নিয়ে বিপাকে সৌদি সরকার!

প্রকাশিত: ২৩ মে, ২০১৭ ০১:৪৬:৪১

কুমারী মেয়েদের নিয়ে বিপাকে সৌদি সরকার!

কুমারী মেয়েদের নিয়ে বিপাকে পড়েছে সৌদি সরকার। দেশটিতে দিন দিন বেড়েই চলেছে কুমারী মেয়ের সংখ্যা। স্ত্রীর মোহরানার টাকা যোগাড় করতে না পারায় সৌদি যুবকরা মেয়েদের বিয়ে করতে পারছে না।বাধ্য হয়ে বিদেশি নাগরিক বিয়ে করছে তারা। আর এদিকে কুমারী মেয়ের সংখ্যা বাড়ছে দেশটিতে।

বিয়ের সাধ পূরণে সৌদি যুবকরা বিদেশি মেয়েদের চুক্তিতে বিয়ে করছেন। কিন্তু, এসব চুক্তি বিয়ের ৩০ শতাংশই টিকছে না। এতে দেশটিতে ক্রমাগত বাড়ছে একক নারীর সংখ্যা। যা নিয়ে রীতিমত দুশ্চিন্তায় পড়েছে সৌদি সরকার।

সম্প্রতি বিবাহ এবং পরিবার কল্যাণ বিষয়ক একটি সংস্থা সৌদি আরবের বুরাইদাতে মহিলা ও পুরুষ হোস্টেলের মধ্যে একটি গবেষণা করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানায়, পরিকল্পনা মন্ত্রণালয়ের ২০১০ সালের তথ্য অনুযায়ী দেশে অবিবাহিত নারীর সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার চারশো ১৮ জনে পৌঁছেছে।

চুক্তি বিয়েতে আবদ্ধ ৬০ হাজার পরিবারের মধ্যে এই পরিসংখ্যান পরিচালনা করা হয়। যেখানে প্রায় ১৮ হাজার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এই হিসেবে বিবাহ বিচ্ছেদের হার দাঁড়ায় ৩০ শতাংশে এর কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন, ‘সৌদি আরবে অধিক সংখ্যক অবিবাহিত নারী থাকা সত্বেও ছেলেরা বিদেশি নারীদের বিয়ে করছে।

কারণ, তারা সরকার নির্ধারিত মোটা অংকের মোহরানা দিতে পারছে না। তিনি আরও জানান, সৌদি আরবে বর্তমানে কুমারী সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। সৌদি শেখরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নানা চেষ্টা করছেন। উত্তরণে কেউ কেউ একাধিক নারী বিয়ে করার পরামর্শও দিচ্ছেন। আবার কেউ মোহরানার জন্য ঋণ ব্যবস্থা চালু করার পরামর্শ দিচ্ছেন।

প্রজন্মনিউজ২৪/মাহমুদুল

এ সম্পর্কিত খবর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

ডেঙ্গুর পিক সময় সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ