সচিবালয় নয়, জোটের শরিক দলসহ নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ০২:৪৭:৫৪

সচিবালয় নয়, জোটের শরিক দলসহ নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত

প্রজন্ম ডেস্ক:  দেশের বর্তমান পরিস্থিতি, ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়নসহ সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক সংলাপের বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

সেই সংলাপ শিগগিরি হতে যাচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলীয়ভাবে না, ১১ দলীয় জোটের শরিকদের নিয়েই সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংলাপের বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর জামায়াত জানিয়েছে- সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপের আয়োজন হতে হবে।

অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ডাকে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গেও ১১ দলীয় ঐক্যের ব্যানারেই জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিদ্যমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশে চলমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেয় দলটি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে সংলাপে বসতে চায় জামায়াতে ইসলামী। এ জন্য সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের শর্ত দিয়েছে দলটি।

বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জুলাই সনদ বাস্তবায়ন প্রধান শর্ত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বা সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক এক জিনিস, সংলাপ আরেক জিনিস। সংলাপ হলে সেটার ভেন্যু হতে হয় নিরপেক্ষ। সেখানে দাবির বিষয়ও থাকে, ঐকমত্যে আসার বিষয়ও আছে। জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রধান শর্ত। জুলাই সনদ বাস্তবায়ন হলে অধিকাংশ সমস্যার সমাধান।  

হামিদুর রহমান আযাদ বলেন, “যোগাযোগ, আলাপ-আলোচনা চলছে। আমরা দলীয়ভাবে না, জোটগতভাবেই সংলাপে বসতে চাই। আশা করছি শিগগিরই সংলাপে হবে। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। সেখানেও আমরা ১১ দলের ব্যানারেই সংলাপে বসবো।”

এই দুই সংলাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার(২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে বলে জোটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

সচিবালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত

সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপের আয়োজনের শর্ত দিয়েছে জামায়াতে ইসলামী। 

এব্যাপারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ আয়োজন করতে বলে জানিয়েছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের উদ্যোগকে স্বাগত জানালেও শুরু থেকেই সম্মিলিত আলোচনার বিষয়টিকে সামনে আনে জামায়াতে ইসলামী। 

জামায়াতের প্রত্যাশা ছিল, অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আদলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে নিয়ে সম্মিলিত সংলাপের আয়োজন করবে বিএনপি সরকার। জাতীয় ঐক্যের প্রশ্নে পৃথক বৈঠকের চেয়ে সব পক্ষকে নিয়ে এক টেবিলে বসে আলোচনা করাই বেশি কার্যকর বলেও মত দলটির শীর্ষ নেতাদের।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের পাশাপাশি নির্বাচন কমিশনের মতবিনিময়েও ১১ দলীয় ঐক্যের ব্যানারে অংশ নিতে চায় জামায়াত। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক শক্তিগুলো নিয়ে একসঙ্গে আলোচনায় না বসে প্রধানমন্ত্রীর সংলাপের প্রথম আমন্ত্রণ যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে। দলটির সঙ্গে একক বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করেন প্রধানমন্ত্রী।

জামায়াতের অবস্থান, ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসা। শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ নয়, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গেও একই অবস্থান বজায় রাখতে চায় দলটি।

এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, এককভাবে কিছুই করছে না জামায়াত। জাতীয় ইস্যুতে ১১ দলীয় ঐক্যের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বিশেষ করে জোটের শরিকদের বাদ দিয়ে পৃথকভাবে কোনো দলের সঙ্গে আলোচনা হলে সেটি রাজনৈতিক ঐক্যের প্রশ্নে ভুল বার্তা দিতে পারে। আজ জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ বিষয়ে ফয়সালা হতে পারে।

সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ আছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে যাবেন, সে প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নিবে। 

গোলাম পরওয়ার বলেন, সংলাপের দিনক্ষণ ঠিক হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলে তাদের জানিয়েছে। 

ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সে সংলাপে ১১ দল জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে জামায়াত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান গোলাম পরওয়ার

এ সম্পর্কিত খবর

ফের জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতির শ্যালক

সচিবালয় নয়, জোটের শরিক দলসহ নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত

শ্রমিক বাঁচলে শিল্প বাঁচে, মালিকদেরও তা বুঝতে হবে : গোলাম পরওয়ার

আমরা আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্য’র্থতার প্রতিবা’দে জেলায় জেলায় জামায়াতের বিক্ষো’ভ

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে : গোলাম পরওয়ার

ঐক্যের কথা বলে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন বিএনপির দ্বিমুখীতা

ভাগ্যিস শেখ হাসিনা বলেননি, তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান: তথ্য উপদেষ্টা 

সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ