ক্রাইসিস মোকাবিলার কোন দক্ষতা এই ভঙ্গুর সরকারের নাই: মতিউর রহমান আকন্দ

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ০৩:০০:৪১

ক্রাইসিস মোকাবিলার কোন দক্ষতা এই ভঙ্গুর সরকারের নাই: মতিউর রহমান আকন্দ

প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাড. মতিউর রহমান আকন্দ বলেন, বর্তমান সরকার অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। রাজনীতির সামান্য প্রতিকূল বাতাসেই তাদের তাশের ঘর ভেঙে পড়তে পারে। 

গার্মেন্টস কর্মীদের ন্যয্য দাবী মেনে নিতে সরকার যে তুঘলকি কাণ্ড এবং সমন্বয়হীনতা দেখিয়েছে তাতে প্রমানিত হয়েছে ক্রাইসিস মোকাবিলার কোন দক্ষতা এই সরাকরের নাই। বিএনপির নেতাকর্মীদের দ্বারা মারাত্মক আহত হয়ে মৃত্যু বরণ করা গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। 
তিনি বলেন, বিদেশি ষড়যন্ত্রে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কিন্তু সরকার ও তার গোয়েন্দা সংস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় একটি সুশৃঙ্খল, সুসংগঠিত এবং গতিশীল বৃহৎ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। 

তিনি আজ শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে কথাগুলো বলেন।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ এর সঞ্চালনায় এবং জেলা আমীর মোঃ আবদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে পুরুষ এবং মহিলা দায়িত্বশীলগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা মজলিসে শুরা সদস্যবৃন্দ নির্বাচিত হন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর ও জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজীসহ জেলা কর্মপরিষদ এবং মজলিসে শুরার সদস্যবৃন্দ। 

প্রধান অতিথি এ্যাড. মতিউর রহমান আকন্দ বলেন, মানুষের চরিত্র সংশোধনের জন্য একটি উত্তম আমল হচ্ছে দাওয়াতী কাজ। দাওয়াতী চরিত্রের আলোকে নিজেদের গড়ে তুলতে পারলে ব্যক্তির মাঝে কোন মৌলিক দোষত্রুটি থাকতে পারে না।  তিনি বলেন, 
সংগঠন হচ্ছে কতগুলো নিয়ম-শৃঙ্খলার সমষ্টি। এগুলোর সঠিক অনুশীলনের মাধ্যমেই একটা সংগঠন তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, জামায়াত নামক সংগঠনে ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের কোনো পরিবর্তন হয় না। দায়িত্বশীল যিনিই হবেন তার আনুগত্য করা সকলের নৈতিক কর্তব্য। পৃথিবীর ইতিহাসে প্রত্যেক শতাব্দীতেই একটা নতুন সভ্যতার উত্থান ঘটে। বিভিন্ন স্কলারদের ধারণা মতে, বর্তমান শতাব্দী ইসলামের শতাব্দী। তবে মনে রাখতে হবে,  সাংগঠনিক মজবুতি অর্জন ছাড়া বিজয়ও অনিশ্চিত। তৃণমূলে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে আরও গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে হবে। এক্ষেত্রে আমাদের ভাষা হবে আকর্ষণীয় এবং  হৃদয়গ্রাহী। কাউকে কষ্ট দিয়ে  কথা বলা যাবে না। কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। ভাষার প্রয়োগে হতে হবে  সতর্ক। যে শাখায় সাংগঠনিক মেজাজ ও পরিবেশ যত সুন্দর সে শাখার কাজও তেমন সুন্দর। আমাদের চারিত্রিক উৎকর্ষতা দেখেই সাধারণ মানুষ দলে দলে সংগঠনের অধীনে সংঘবদ্ধ হবে। 

সভাপতির বক্তব্যে জেলা আমীর মোঃ আবদুল করিম বলেন, জামায়াতে ইসলামী তথাকথিত কোন রাজনৈতিক দল নয়। এটি একটি আদর্শিক সংগঠন। তিনি নতুন সেশনে ইউনিট পর্যন্ত সকল জনশক্তির মান সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করেন। 

 

এ সম্পর্কিত খবর

ক্রাইসিস মোকাবিলার কোন দক্ষতা এই ভঙ্গুর সরকারের নাই: মতিউর রহমান আকন্দ

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে বিরোধীদলীয় সংসদীয় টিম

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ