প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ০৩:৩৫:৫১
প্রজন্ম ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাশ ইস্যু করা হবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতেই তাকে (শেখ হাসিনা) দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।
এ সময় চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি প্রধান বাণিজ্যিক হাবে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তবে এই আঞ্চলিক করিডরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ থাকলেও তার আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, লিউ হাইশিংয়ের এ সফরের মধ্য দিয়ে আগামী দিনে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।
শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে
আন্দোলনে নিহত শ্রমিক তৌফিকের পরিবারকে জামায়াত আমিরের ফোন
ট্রাভেল পাশ নয় ফাঁসির আসামি হিসেবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্যারিস্টার সালেহী এবং আইউবীর নেতৃত্বে অংশগ্রহন জামায়াতের
আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প
সুনামগঞ্জে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি
সারাদেশে একযোগে নবনির্বাচিত জেলা ও মহানগর আমিরের নাম প্রকাশ জামায়াতের
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ, দিলেন ট্রাম্পকে খোঁচা