৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ০২:৪৪:১৭

 ৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর

প্রজন্ম ডেস্ক:  দেশের সড়কে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ হাজার ৯৬৩ শিশু। নিহতদের মধ্যে ৩৭ শতাংশের বেশি শিশু মোটরসাইকেলের চালক বা আরোহী ছিল। পথচারী হিসেবেও প্রাণ গেছে ২ হাজার ৮১২ শিশুর।

বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। প্রতিবেদনে শিশুদের সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত শিশুদের ৩৪ শতাংশের বেশি মারা গেছে গ্রামীণ সড়কে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ১৩ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে। এই বয়সের ৩ হাজার ৫৪৭ শিশু সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথও শিশুদের জন্য নিরাপদ নয়। এই সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২ হাজার ৫১৩ শিশু। 

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়কে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা দুর্ঘটনার অন্যতম কারণ। ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতাও ঝুঁকি বাড়াচ্ছে। এর পাশাপাশি অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণেও দুর্ঘটনা ঘটছে।

বিশেষ করে কিশোরদের মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে বয়স, দক্ষতা ও আইন মানার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সড়কে নিরাপদ চলাচলের নিয়ম না মানলে প্রাণহানির ঝুঁকি বাড়ে।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। আইন ভাঙা চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে সংস্থাটি।

একই সঙ্গে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দিয়েছে তারা। শিশুদের নিরাপদে রাস্তা পার হওয়া, ফুটপাত ব্যবহার এবং ট্রাফিক সংকেত মেনে চলার শিক্ষা দিতে হবে।

এ সম্পর্কিত খবর

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

নেত্রকোণায় ১২ বছরের ছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার

দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া বিকল্প নেই : চিফ প্রসিকিউটর

দেশে সহিংসতার ঘটনায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তারেক রহমান ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী

শেখ হাসিনা ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর  

কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩১ দফায় দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি ছিল বিএনপির 

পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ