খোমেনী ইহসান

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ০২:২১:৩০

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

প্রজন্ম ডেস্ক: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরাকে রাষ্ট্রের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সোয়া ১২টায় ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার প্রতিবাদ এবং আওয়ামী লীগের সন্ত্রাসবাদ দমন, ভারতীয় হাইকমিশনারের অপতৎপরতা বন্ধের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

খোমেনী ইহসান বলেন, বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা একটি সার্বভৌম রাষ্ট্রের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননাকর ও কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী। এরপরও কূটনীতিকের ভূমিকার বদলে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়ে প্রবেশ করছেন তিনি। তাই দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে তার এমন অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এসময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে আওয়ামী লীগকে সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান খোমেনী ইহসান।

তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে আওয়ামী লীগকে সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে যেন চিহ্নিত করা হয়, সেই উদ্যোগ বর্তমান সরকারকে নিতে হবে। সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিশ্বের কোথাও দাঁড়াতে পারবে না। তারা কোনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। একইসঙ্গে ড. ইউনূসের মতো নোবেল জয়ীকে হেনস্তা করারও আর সাহস পাবেন না তারা। এজন্যই দলটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব ডা. নাবিল আহমদ, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, মো. সাইদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর শওকত আমীন, মহাসচিব মাওলানা আবদুল করিম, নবাব সলিমুল্লাহ অ্যাকাডেমির চেয়ারম্যান মো. আবদুল জব্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

‘হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সংঘাত তৈরির উদ্দেশ্যে নোটিশ দিয়েছেন তিতুমীর অধ্যক্ষ’

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তসহ ৬ দাবি জামায়াতের

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মেসির রেকর্ড ভাঙলেন এমবাপে, হালান্ডের দখলে আরেকটি রেকর্ড

মক্কায় অনৈতিক কাজ: বাংলাদেশি নারী-পুরুষের ফাঁসি কার্যকর

হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে  জামায়াত আমিরের সাক্ষাৎ

ড. ইউনূসকে হেনস্তা: ফ্যাসিস্টদের দেশবিরোধী কার্যকলাপের অংশ: রিজভী

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বিটিভিতে সরাসরি সম্প্রচারের দাবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ