ড. ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে

আ.লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ০২:২৫:৫২

আ.লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি: নাহিদ ইসলাম

প্রজন্ম ডেস্ক: যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম।

তিনি বলেন,  এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই।

দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে জানিয়ে তিনি বলেন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। এছাড়াও গণহত্যা ও সন্ত্রাসীর দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবিও জানান তিনি।

তিনি আরও বলেন, জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাদের সবার নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সম্পর্কিত খবর

ডেঙ্গু সচেতনতায় জুমার খুতবা ও পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতা বহিষ্কার

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে আওয়ামী ফ্যাসিস্টদের হেনস্তায় জামায়াতের প্রতিবাদ

আ.লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি: নাহিদ ইসলাম

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের সন্ত্রাস উল্লেখ করে ব্যবস্থা নেবে সরকার

ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটাররাও এবার দাঁড়িপাল্লায় ভোট দেবেন : রাশেদ প্রধান

ঢাকার ‘চাপ কমাতে’ কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি  

জুলাই গণহত্যা: মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

তুরস্ক সফর-ওমরা শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ