নিষিদ্ধ দলের নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তার

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ০৩:১৭:৩৭

নিষিদ্ধ দলের নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তার

প্রজন্ম ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাসহ সুনির্দিষ্ট বেশকিছু অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে রোববার রাতে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন।

দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিসি আকতার হোসেন বলেন, তারা সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছিলেন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন তারা।

এ সম্পর্কিত খবর

ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী

ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটাররাও এবার দাঁড়িপাল্লায় ভোট দেবেন : রাশেদ প্রধান

ঢাকার ‘চাপ কমাতে’ কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন

নিষিদ্ধ দলের নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তার

জুলাই গণহত্যা: মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

পাবনায় জেলি-তেলে তৈরি হচ্ছিল নকল দুধ, দুই প্রতিষ্ঠানকে শাস্তি

তুরস্ক সফর-ওমরা শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

২৯ রান করতে ৬ উইকেট হারিয়েছে আফগানরা, ইতিহাসের পাতায় হাসান

রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশীসহ নিহত ১২, তীব্র নিন্দা বাংলাদেশের

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ