প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০৩:৫৬:৩৮
প্রজন্ম ডেস্ক: সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেছে ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানাবে সংগঠনটি।
আগামী ১৮ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে (তৃতীয় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— সহকারী শিক্ষকদের বর্তমান বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা স্থায়ীভাবে নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ থেকে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এবং অর্থ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. মাহবুবর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষার সূতিকাগার, আর শিক্ষকরা হলেন প্রজন্ম গড়ার প্রকৃত কারিগর। অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারের স্পষ্ট আশ্বাস ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো ঝুলে রয়েছে।
তিনি আরও বলেন, আমরা আশা করছি, সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার অনতিবিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে নেবে এবং প্রাথমিক শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
জুলাই গণহত্যা: মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ
৩ দফা দাবি বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন
পাবনায় জেলি-তেলে তৈরি হচ্ছিল নকল দুধ, দুই প্রতিষ্ঠানকে শাস্তি
তুরস্ক সফর-ওমরা শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর
২৯ রান করতে ৬ উইকেট হারিয়েছে আফগানরা, ইতিহাসের পাতায় হাসান
আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি
প্রতিমন্ত্রী ও মহাপরিচালকের অপসারণসহ সাদিক কায়েমের ৪ দাবি
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা’: বক্তব্যের প্রমাণ চাইলো জামায়াত