বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ০৩:০৮:৩৯

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

প্রজন্ম ডেস্ক: অভাবের সংসারে বড় হয়েছেন সোহেল রানা। দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে তিনি ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম স্থান অর্জন করেন। তবে চূড়ান্ত নিয়োগ গেজেটে তার নাম না থাকায় নিয়োগ থেকে বাদ পড়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত নিয়োগ গেজেটে বিষয়টি জানা যায়। এতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন ৫৭ জন। 

এর আগে গত বছরের ১১ নভেম্বর পিএসসি প্রকাশিত ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলে ৬৮৩টি পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়। সেই তালিকায় শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম ছিলেন সোহেল রানা।

সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক আবু হোসেনের ছেলে। ২০১৪ সালে সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯২ পেয়ে উত্তীর্ণ হন তিনি। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে ২০২০ সালে স্নাতক (সিজিপিএ ৩.৫৪) এবং ২০২১ সালে সিজিপিএ ৩.৫৬ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সোহেল রানা বলেন, ইতিহাস বিভাগে প্রথম হয়েও আজ আমি নিয়োগবঞ্চিত হলাম। আমার পরিবারে কেউ রাজনীতি করে না এবং আমার বা পরিবারের কারও নামে কোনো মামলা কিংবা থানায় কোনো অভিযোগ নেই। 

তিনি আরও বলেন, আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। ভেবেছিলাম চাকরিতে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফুটাব। কিন্তু সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। পরিবার, আত্মীয়স্বজন সবাই আমাকে নিয়ে অনেক আশা করেছিলেন। সরকারের কাছে দাবি, আমার বিষয়টি ভালোভাবে দেখে আমাকে যেন নিয়োগ দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি 

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ