প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:১৫:০৫
প্রজন্ম ডেস্ক: এআইয়ের অপব্যবহার করে অনেক সময় মানুষের সম্মানহানি করা হচ্ছে। এ ধরনের অপব্যবহার রোধে সরকার পদক্ষেপ নিতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, এআইয়ের অপব্যবহার করে অনেক সময় মানুষের সম্মানহানি করা হচ্ছে। এমনকি কাউকে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এসব ঘটনা সামাজিক ও নৈতিক অবক্ষয় তৈরি করছে। অপতথ্য ও এ ধরনের অপব্যবহার রোধে সরকার পদক্ষেপ নিতে চায়।
তিনি বলেন, গণমাধ্যমকে আমরা কন্ট্রোল করতে চাই না। প্রধানমন্ত্রী কন্ট্রোল করতে চান না, তার সরকার কন্ট্রোল করবে না। গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বা অপতথ্য, অসত্য তথ্য ও গুজব নিয়ন্ত্রণে আনার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। সাংবাদিক নেতা ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও একাধিক দফায় আলোচনা হয়েছে।
সাংবাদিকদের সাইবার আইনের আওতায় আনার ক্ষেত্রে আদালতের অনুমতির একটি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নিবন্ধিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের ক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার যে প্রস্তাব এসেছে, সেটি সরকার বিবেচনা করছে।
তিনি মনে করেন, সাংবাদিকদের অবাধ কাজ নিশ্চিত করতে এ ধরনের একটি সুরক্ষা থাকা উচিত।
তবে, মূলধারার গণমাধ্যমের বাইরে সাংবাদিক পরিচয়ে অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়ানোর বিষয়টি নিয়েও কঠোরভাবে দেখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, তবে এটাও সত্য যে যারা গণমাধ্যমে কাজ করেন না, মেইনস্ট্রিম মিডিয়ায় কাজ করেন না কিন্তু সাংবাদিক পরিচয়ে তারা অনেক সময় অপপ্রচার, ভুয়া প্রচার এবং অসত্য প্রচার করে থাকেন। সেইদিকেও আমাদেরকে একটু কঠোরভাবে দেখতে হবে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যিনি সাংবাদিক নয়, কিন্তু সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। আজকে একটা পেইজ খুলে ফেলছেন। আগামীকালকে পেইজটা বন্ধ করে দিচ্ছেন। পরশুদিন আরেক নামে পেইজ খুলছেন একটা। কিন্তু তিনি সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। কিন্তু আমি আপনার সঙ্গে একমত যে আপনিই বলছেন যে যার সঙ্গে ধাক্কা লাগে তিনি সাংবাদিক পরিচয় দেন। এটার একটা মাপকাঠি থাকা উচিত। আপনারা এই সাজেশনটা দেবেন। এই মাপকাঠিতে আপনারা বলেন, কাদেরকে আপনারা জার্নালিস্ট হিসেবে বলতে চান।
তিনি বলেন, ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে সংগঠনটির বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও আলোচনা হয়েছে। এসব দাবি কীভাবে পূরণ করা যায় এবং গণমাধ্যমের উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের পাথর নিক্ষেপ: আটক ৩
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ
মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু
রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ
এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার
আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়: লামিনে ইয়ামাল
সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
দেশে এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা