প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৮:৪৭
প্রজন্ম ডেস্ক: শনিবার দিবাগত রাতে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি আরও বলেন, ‘চাঁদা দিতে রাজি না হওয়ায় স/ন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’
সালমান মুক্তাদিরের জুলাইয়ে অবদানের বিষয়ে তিনি বলেন, ‘জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন।’
এরপরই তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’
হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই হামলার তীব্র নিন্দা জানাই। আল্লাহ আমাদের দেশকে সকল চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমের হাত থেকে রক্ষা করুন।’
প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জামায়াত আমীরের
ভারতে ভয়াবহ বৃষ্টি-বন্যা-ধসে নিহত অন্তত ৫৬
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বস্তির বাংলাদেশ হারাতে বসেছি: মিয়া গোলাম পরওয়ার
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি, চাপে পড়ে নয়
বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট
হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২০ বারের মতো পেছাল
আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ইস্যুতে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী