‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৭:২৯

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার

প্রজন্ম ডেস্ক: ‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস বা কল দিয়েন না’— ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ প্রসঙ্গে জাকিরুল হক বলেন, নির্বাচনের সময় তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন। তাদের অনেকে ধানের শীষে ভোট দিয়েছেন। পরে জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষ তাকে মোবাইল ফোনে এসএমএস ও কল করে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তাদের ক্ষোভ ও কষ্টের কথাই তিনি ফেসবুকের পোস্টে তুলে ধরেছেন।

ফেসবুক পোস্ট করে বহিষ্কৃত হওয়ায় কোনও দুঃখ নেই জানিয়ে জাকিরুল বলেন, ‘দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে যদি আমাকে বহিষ্কার করা হয়, তাতেও আমি মনে করি অন্যায় কিছু করিনি। দেশের মানুষের পক্ষে কথা বলা কি অপরাধ?’

তবে জাকিরুলকে বহিষ্কারের সিদ্ধান্তটি যুক্তিযুক্ত হয়েছে বলে মনে করেন জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাকিরুলকে বহিষ্কার করা হয়েছে।
 

এ সম্পর্কিত খবর

‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার

ট্রেনে অগ্নিসংযোগের দায় জামায়াতের ওপর চাপিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ

এবার বাড়ল বাস ভাড়া

সরকারের ব্যর্থতার জন্য জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে: ভিপি সাদিক কায়েম

দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানির দাম কমানো ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবিতে ঢাকাসহ সব মহানগরীতে জামায়াতের বিক্ষোভ

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো শর্ত নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ