ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৫৮:৩৫

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রজন্ম ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার হরিণধরা গ্ৰামে রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রেদওয়ান নামের ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই এলাকার শাহিদুল শেখের ছেলে। মা-বাবার কোলজুড়ে শান্তিতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের ছোবলে এক অবুঝ শিশুর প্রাণ চলে যাওয়ার এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকা স্তব্ধ হয়ে পড়েছে।

নিহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে ঘরের ভেতর মশারি খাটিয়ে মা-বাবার সাথে ঘুমাচ্ছিল রেদওয়ান। ঘুমের ঘোরেই বিষধর একটি সাপ মশারি ভেদ করে ভেতরে ঢুকে তাকে কামড় দেয়। যন্ত্রণায় শিশুটি ছটফট করে উঠলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। কিন্তু অসচেতনতা ও আতঙ্কের কারণে তারা শুরুতেই তাকে হাসপাতালে না নিয়ে অলৌকিক কিছু ঘটার আশায় কবিরাজের শরণাপন্ন হন। সেখানে শিশুটির বমি শুরু হলে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে আর কোনো উপায় না দেখে পরিবারের সদস্যরা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আনুমানিক ১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

প্রাথমিক চিকিৎসার সুযোগ হাতছাড়া হওয়া এবং সময়মতো হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় শেষ রক্ষা হয়নি শিশুটির। কোল খালি হওয়া মা-বাবার বুকফাটা কান্না ও স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি 

এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ