প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩৯:৪৩
প্রজন্ম ডেস্ক: আ. লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার ভাষায়, আওয়ামী লীগ একটি ‘মাফিয়া গ্যাং’।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তথ্য উপদেষ্টা এই মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা, এই আলোচনা আমরা অনেকে করেছি। আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না। আমরা যে মাফিয়া গ্যাং বলছি, এই ঘটনা তার আরেকটি প্রমাণ।”
তিনি বলেন, “কোনও রাজনৈতিক দল অতীতের সহিংসতার পর আবার রাজনীতিতে ফিরতে চাইলে অন্তত অনুশোচনা ও সহিংসতা থেকে সরে আসার প্রবণতা থাকা উচিত। কিন্তু আজমেরী হক বাঁধনের ওপর যে ঘটনা ঘটেছে, সেটি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার প্রশ্নটি আবার সামনে এনেছে।”
বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকার আইনগত ব্যবস্থা নেবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “সরকারের পক্ষ থেকে আমি নিশ্চিত করছি, এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা অবশ্যই এটা ছেড়ে দেবো না।”
তিনি আরও বলেন, “কোনও ব্যক্তি বা পক্ষের ওপর এই ধরনের হামলা হলে সরকার একইভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”
জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের সাম্প্রতিক কর্মকাণ্ডও তাদের রাজনৈতিক আচরণ নিয়ে প্রশ্ন তৈরি করছে।” তার মতে, সহিংস কর্মকাণ্ড অব্যাহত রেখে রাজনৈতিক অধিকারের দাবি তোলা গ্রহণযোগ্য হতে পারে না।
আজমেরী হক বাঁধনের উদ্দেশে তিনি বলেন, “এই ধরনের হামলার শিকার হওয়াকে তার অবস্থানের একটি ‘সম্মানপ্রাপ্তি’ হিসেবেও দেখা যেতে পারে।” তিনি বলেন, “এই ঘটনা এটাই প্রমাণ করে তিনি সঠিক পথে আছেন।”
তথ্য উপদেষ্টা বলেন, “আমরা হামলার শিকার হতে পারি, কিন্তু তাতে কিছু যায় আসে না। তবে সরকার আইনগতভাবে এসব ঘটনা ছেড়ে দেবে না।”
আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী
ভারত তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
সাজেক ইস্যুতে জামায়াত আমীর: সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ গ্রহনের আহ্বান
দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে আলোচনায় ইউএনও
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’
দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ
পটিয়ায় চালককে অজ্ঞান করে চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো ফ্যাসিবাদী প্রবণতা