প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩২:১৬
এনসিপির সংগঠন শক্তিশালী না হলে আবারও ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আমাদের এই সংগঠন যেকোনো মূল্যে গড়ে তুলতে হবে। এনসিপি যদি আগামী দুই-তিন বছরের মধ্যে বা নির্বাচনের আগে বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি হিসেবে দাঁড়াতে না পারে, তাহলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি হবে। সেই পথ এনসিপি তৈরি হতে দিতে পারে না। আর সেটা যদি হয়, তাহলে মানুষকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হবে। সবচেয়ে খারাপ লাগবে তাদের, যারা জুলাইয়ে রাস্তায় নেমেছিল। তখন তারা ভাববে এত কষ্টের পর আবার ফ্যাসিবাদী চরিত্র দেখা যায়, স্বজনপ্রীতি দেখা যায়, চাঁদাবাজি দেখা যায়। মহিষকে ঘাস খাওয়ানোর জন্য চাঁদা দিতে হয়, আর কেউ প্রতিবাদ করলে চোখ তুলে নেয়। তাহলে মানুষ এই দেশের প্রতি, নেতৃত্বের প্রতি এবং রাজনীতির প্রতি আর আস্থা রাখবে না।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে একটা কঠিন সময় পার করছি। অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নিয়েছিল। তারা অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। পাঁচ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। ছয় আগস্ট বিএনপি সরকার গঠন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থা ছিল, বিএনপির এই ছয় মাসে নেতৃত্বের জায়গায়, সুশাসনের জায়গায় তার চেয়ে বেশি অদক্ষতা দেখা যাচ্ছে। তার চেয়ে বেশি বিশৃঙ্খলা, লুটপাট ও চাঁদাবাজি দেখা দিচ্ছে। আমরা সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না। কিন্তু যে ভাই বিএনপি করেন এবং ১৭ বছরের জুলুমের শিকার হয়েছেন, সেই ত্যাগী নেতাকর্মী তার বিবেকবোধ থেকে জিজ্ঞাসা করলে তিনিও জানেন—বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মানুষের প্রত্যাশার জায়গা থেকে দূরে সরে যাচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং সদস্য সচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব শামীম হামিদী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, পিরোজপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদার প্রমুখ।
কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু
ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, কমবে ব্যবসার খরচও : অর্থমন্ত্রী
কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিলের বিতর্কিত ধারা বাতিল চায় ছাত্রশিবির
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক
সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না
আপনি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে ইনকাম কমে গেছে: ব্যারিস্টার খোকন
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইন পাশের প্রতিবাদে বিকালে জামায়াতের সমাবেশ
সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া