স্থানীয় সরকারমন্ত্রী

বিরোধী দলীয় এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ০৩:১৬:৩৬

বিরোধী দলীয় এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

প্রজন্ম ডেস্ক: বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মন্ত্রী বলেন, এ বরাদ্দ সিটি করপোরশেনের আওতায় থাকা বিরোধীদলীয় সদস্যদের আসনের জন্য রাখা হয়নি। তবে পরবর্তীতে সেখানেও দেওয়া হবে বলে জানান তিনি।

পরে বিরোধী দলীয় আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন দাঁড়িয়ে কিছু বলতে চান। কিন্তু স্পিকার তাকে ফ্লোর দেননি। তখন মন্ত্রী বলেন, এটা জেলা পরিষদের পক্ষ থেকে সিটি করপোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে।

স্থানীয় সরকারমন্ত্রীর এ বক্তব্যের প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পায়নি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগে অন্যকিছু হয়নি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকারের আসনে বসায় ভোলার সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না। এর আগে বিরোধীদলীয় নেতা ভোলার উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব করেন, যার জন্য হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।
 

এ সম্পর্কিত খবর

সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করলেন জামায়াত আমীর

বাড়ছে তিস্তার পানি, প্লাবিত লালমনিরহাটের নিম্নাঞ্চল

বিরোধী দলীয় এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

বিরোধীদলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে এবারের বাজেট: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা

প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

ভারতের ভোটার হয়েও খুলনায় স্কুলের প্রধান শিক্ষক দীপক চন্দ্র

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ