বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ০৩:০৩:৫৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রজন্ম ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার (নন রেসিডেন্ট) মি. ডেরেক লোহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর মি. তাই দায়ে আর্ন।

আলোচনায় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট, এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।

হাইকমিশনার মি. ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

একইসঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। এসময় মান্যবর হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।

জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।

এ সম্পর্কিত খবর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

মাদারীপুরে পিকআপভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

১০ তলা থেকে পড়ে ইব্রাহিমের মৃত্যু: লাশ আটকে ছিল কার্নিশে

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেফতার

মন্ত্রনালয়ে স্মারকলিপি ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিরোধীদলীয় নেতার সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

মার্কিন সেনাদের অবস্থানকৃত জর্ডানের ঘাঁটিতে  ইরানের হামলার দাবি

 সরকারি অর্থ খরচ করে সিটি প্রশাসকরা ভোটের প্রচার চালাচ্ছেন : আসিফ মাহমুদ

শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেট পেশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ