প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ১২:০৫:৪০
প্রজন্ম ডেস্ক: গাজীপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে এবি পার্টির (আমার বাংলাদেশ) ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষ। এ ঘটনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (৯ মে) এক বিবৃতিতে ছাত্রপক্ষের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিকভাবে খুন, সন্ত্রাস, ছিনতাই ও সহিংসতার ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনায় কার্যকর পদক্ষেপের অভাবে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিরাপত্তা বাড়ছে।
বিবৃতিতে বলা হয়, গাজীপুরের এই নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে জনগণের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে পড়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বলেও দাবি করে সংগঠনটি।
বিবৃতিতে আরো বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। তাই পরিস্থিতির অবনতির দায় নিয়ে তার জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ কোনো ব্যক্তি, প্রশাসন বা সরকার দায় এড়িয়ে যেতে পারে না। মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।
একই সঙ্গে গাজীপুরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
প্রসঙ্গত, আজ শনিবার ভোরে গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, আজ ভোরে ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। ঘটনার পর থেকে গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক।
হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কাউনিয়ার রেজওয়ানা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও পেল না বৃত্তির টাকা
আইন অনুযায়ী সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন চুপ্পু
ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
জেন-জি আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
মেট্রোরেলে শেখ হাসিনার নির্লজ্জ অভিনয়ের দিন আজ
সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী