প্রকাশিত: ০৬ মে, ২০২৬ ০৩:২১:১৫
প্রজন্ম ডেস্ক: চীন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার (৬ মে) বেইজিংয়ে চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স—সিপিপিসিসি চেয়ারপারসন ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে গভীরতর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিন দিনের চীন সফরে মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং।
পররাষ্ট্রমন্ত্রীর সফরে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়ানো অপরিণামদর্শী : ক্যাব
জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: মিয়া গোলাম পরওয়ার
বিশ্ব বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
নিজের শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করলেন এমপিপত্নী মরিয়মের বাবা
৩৫ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন
রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধ-স্টেশন ঘেরাও; চার রেলকর্মী বরখাস্ত
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যাবে না লেবার পার্টি
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে সভা বর্জন করছে এবি পার্টি